বসিরহাট: সংক্রমণ রুখতে এবার পথে নেমে প্রচার ব্যবসায়ী সমিতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2020 12:14 PM (IST)

প্রশাসন নয়, এবার লকডাউন সফল করতে পথে নেমে প্রচার শুরু করল ব্যবসায়ী সমিতি। করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক সপ্তাহের জন্য লকডাউন করার প্রচার শুরু করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। বন্ধ থাকবে বাজার দোকানপাট। খোলা থাকবে শুধু ওষুধের দোকান। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, ওই সময় রাস্তায় যানবাহন চালাতে দেওয়া হবে না।