ডেঙ্গিতে মৃত্যু কলকাতা পুর আধিকারিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2019 08:09 PM (IST)

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। কলকাতার রুবি জেনারেল হাসপাতালে আজ সকালে মৃত্যু হল কলকাতা পুরসভার আধিকারিক শান্তনু মজুমদারের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ক্রমেই ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৬০ জন। পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি ২৭ জন ডেঙ্গি আক্রান্ত।