সন্দেশখালিতে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী সহ ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2019 02:16 PM (IST)

দুষ্কৃতী ধরতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। চলল গুলি। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির খুলনার ঘটনায় গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী সহ ৩। গ্রেফতার ২ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। ২ জন জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সন্দেশখালি থানার পুলিশ। অভিযোগ, গাড়ি থেকে নেমে ধাওয়া করার সময়, পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন সন্দেশখালি থানার এসআই অরিন্দম হালদার, ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি ও সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিংহ। তিনজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় কেদার সর্দার ও স্বপন সর্দার নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ