সিন্ডিকেট-বিবাদ? তৃণমূলের 'গোষ্ঠী সংঘর্ষে' উত্তপ্ত মধ্যমগ্রাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2020 12:10 PM (IST)

মধ্যমগ্রামের দিগবেড়িয়াতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০। সিন্ডিকেটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে দাবি স্থানীয়দের। তৃণমূল সূত্রে দাবি, গতকাল একটি সভা ছিল সেখানে দু'পক্ষের মধ্যে বচসা বাধে। সিন্ডিকেট নিয়ে বিবাদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।