‘ভুলে কাছে চলে গেছি’, কাছাকাছি দাঁড়িয়ে সামাজিক দূরত্ব! ‘না মানলে কী করব’ অসহায় কনডাক্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 11:26 AM (IST)

আজও উত্তর ২৪ পরগনার বারাসাত কাজিপাড়া সরকারি বাস ডিপোয় যাত্রীদের দূরত্ব-বিধি না মানার ছবি ধরা পড়েছে। ক্যামেরা দেখে উল্টে বিরক্ত তাঁরা। বাস ডিপোর কর্মীদের অভিযোগ, বারবার অনুরোধ করা হলেও, সাবধান হচ্ছেন না যাত্রীরা।