আমার পুজো : ভিড় এড়াতে জায়ান্ট স্ক্রিন বসাচ্ছে তেলেঙ্গাবাগান, ঘুরে দেখালেন অভিনেত্রী দেবলীনা দত্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2020 03:15 PM (IST)

৯০ সাল থেকে তেলেঙ্গাবাগান থিম পুজো করে আসছে। ৯০ সালের আগে এখানে সাবেকি পুজো হতো। তারা আবার সাবেকি পুজোয় ফিরে গিয়েছে। এবার উদ্দেশ্য, মায়ের আরাধনা। মধু সাহা তেলেঙ্গাবাগানের সর্বজনীনের সম্পাদক জানালেন, তাঁদের পরিকল্পনা রয়েছে একটা জায়ান্ট স্ক্রিন বসানোর মেইন রোডে যাতে লোকেরা গাড়ি থেকে দেখে যেতে পারে। প্যান্ডেলের মুখে স্যানিটাইজার টানেল থাকবে।