Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP

ABP Ananda LIVE : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল। এই পুজোর প্রাণ পুরুষ ছিলেন পণ্ডিত মুরারিমোহন বেদান্ত তীর্থশাস্ত্রী। মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দোপাধ্যায় বাড়ির দুর্গা পুজো এবারে ৩০০ বছরে পা দিল। এই পূজোর প্রাণপুরুষ ছিলেন পন্ডিত মুরারিমোহন বেদান্ত তীর্থ শাস্ত্রী। তাঁর মৃত্যুর পরেও শাস্ত্র মেনে একইভাবে পুজো হয়ে আসছে। পৌরাণিক মতে এই পুজো হয়। যে নিয়ম-নীতি মেনে পন্ডিত মুরারিমোহন বেদান্ত তীর্থ শাস্ত্রী পুজো করতেন সেই একইভাবে আজও পুজো করা হয়। পুজোর প্রধান বৈশিষ্ট্য ভক্তি এবং আন্তরিকতা। পুজোর জন্য বিভিন্ন নদীর জলের পাশাপাশি পুরীর সমুদ্রের জল আনা হয়। একইসঙ্গে বাড়ির ছাদে সংগৃহীত শিশিরের জল ব্যবহার করা হয়। এছাড়াও পুজোর জন্য ব্যবহৃত পদ্মফুল এবং বেলপাতা ছাড়া সমস্ত ফুল বাড়ির ছাদে টবে ফোটানো হয়।