Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ABP Ananda LIVE : তেলেঙ্গাবাগানের পুজো এবার পা দিয়েছে ৬১ বছরে। এবারের ভাবনা- গাড়ি বারান্দা। উত্তর কলকাতার বিভিন্ন বাড়ির গাড়ি বারান্দার ইতিহাস ধরা পড়েছে মণ্ডপসজ্জায়। এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল এই পুজো।
আরও খবর...
দুর্গাপুজোয় কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ
দুর্গাপুজোয় কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার আয়ুবনগরে একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। নাদিয়াল থানার অন্তর্গত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টো 7MM পিস্তল, ২টো দেশি বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, ওই বাড়িতেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারবার। তবে STF-এর অভিযানের আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পিছনে কি রয়েছে বেআইনি অস্ত্র তৈরির বড়সড় চক্র? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।