শারদ আনন্দ ২০২০: কোভিড আতঙ্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ কামারপুকুর রামকৃষ্ণ মঠে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 04:46 PM (IST)

আজ মহাঅষ্টমী। ১০৮ পদ্ম এবং প্রদীপ নিয়ে দেবী দুর্গার আরাধনা। করোনা আবহে, নিউ নর্মালকে সঙ্গী করে, সতর্কতা মেনে ৮ থেকে ৮০ পুজোয় মেতেছে সবাই। বেলুড়, বাগবাজার-সহ অন্যান্য পুজো মণ্ডপেও আচার-নিয়ম মেনে হল অষ্টমীর পুজো, সন্ধিপুজো, কুমারী পুজো। বেলুড় মঠ ও বাগবাজার সর্বজনীনের কুমারী পুজোর ছবি এবিপি আনন্দে। একই চিত্র দেখা গিয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে। এদিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ ছিল নিষিদ্ধ।