শারদ আনন্দ ২০২০: বেহালা ২৯ পল্লির মণ্ডপসজ্জায় ফুটে উঠেছে ‘টান’-র ছবি, মণ্ডপ তৈরি হয়েছে টিন, গামছা দিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 07:07 AM (IST)

বেহালা ২৯ পল্লির এবছর ১৮ তম বছর। গত বছরে এদের থিম ছিল ‘আমার ভিতর বাহিরে’। এবছরে তাদের থিম ‘টান’। এই টান মানুষের সঙ্গে মানুষের, সম্পর্কের এবং বাড়ি ফেরার টান। সেই টানের কথাই ফুটে উঠেছে এবারের মণ্ডপ সজ্জায়। মণ্ডপ তৈরি হয়েছে টিন, গামছা দিয়ে।