শারদ আনন্দ ২০২০: বরণ, সিঁদুর দানে মাকে বিদায়ের প্রস্তুতি বেলুড় মঠে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Oct 2020 10:58 AM (IST)

আজ বিজয়া দশমী। আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়েই এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা। সকাল থেকেই শুরু বিজয়ার প্রস্তুতি। বেলুড় মঠে নিয়মকানুন মেনে শুরু হয়েছে দেবীকে বরণ, সিঁদুর দান।