শারদ আনন্দ ২০২০: ১০২ বছরের সাবেকিয়ানায় ছেদ, কোভিড বিধি মেনে এইবছর বাগবাজারে হবে না সিঁদুরখেলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 10:09 PM (IST)

১০২ বছরের পুজো বাগবাজার সর্বজনীনের পায়ে পায়ে ইতিহাস। এই পুজোর দুটি জনপ্রিয় অনুষ্ঠান বীরাষ্টমী আর সিঁদুর খেলা। কিন্তু এই বছর করোনা-কালে সেই দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।। তাও পুজোর শেষ সন্ধ্যায় ক্রমে ভিড় বাড়ছে উত্তর কলকাতার এই সাবেকি পুজোতে।