শারদ আনন্দ ২০২০: বেলতলা সর্বজনীন এবারের থিম ‘মাতৃভাষা’, থাকছে মনিষীদের ভাবধারাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 12:39 AM (IST)

বেলতলা সর্বজনীনের এবার ৬৮ তম বছর। গত বছর তারা শক্তির আরাধনাকে থিম হিসেবে তুলে ধরেছিল। এবারের তাদের থিম ‘মাতৃভাষা’। নিজের ভাষার সঙ্গে শিকড়ের টান এবং বাংলার মনীষিদের ভাবধারাই তারা তুলে ধরছেন তাদের মণ্ডপে।