শারদ আনন্দ ২০২০: সিংহি পার্কের মণ্ডপ সেজে উঠেছে মাটির কলসি, প্লাই, ধানের শীষ দিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2020 12:21 AM (IST)

সিংহি পার্ক সার্বজনীনের দুর্গাপুজো এবার ৭৯ বছরে। দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো। এবছরের পুজো মণ্ডপ তৈরি হয়েছে মাটির কলসি, প্লাই, ধানের শীষ ইত্যাদি। এবছর বাদ গেছে চন্দননগরের আলোকসজ্জা। বাদ পড়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও।