শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | এবিপি আনন্দের শিল্প ভাবনায় সেরা পুজো বোসপুকুর শীতলা মন্দির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2020 03:53 PM (IST)

আজ মহাঅষ্টমী। নিউ নর্মালে একেবারে অন্যরকম ছবি মণ্ডপে মণ্ডপে। সেজে উঠেছে শহর। করোনাকে সঙ্গী করেই পুজোয় মেতেছে বাঙালি। মণ্ডপে ভিড় নেই, তবে রয়েছে প্যান্ডেলের জৌলুস। বোসপুকুর শীতলা মন্দিরের এবারের পুজোর থিম ছবির ফ্রেম । নানারকমের কাঠের ফ্রেম দিয়ে সাজানো গোটা মণ্ডপ। মূল্যবান জিনিসকেই ফ্রেমে বাঁধিয়ে রাখার ভাবনা তুলে ধরা হয়েছে বোসপুকুর শীতলা মন্দিরে। এই পুজো জিতে নিল এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মানে শিল্প ভাবনায় সেরার শিরোপা।