শারদ আনন্দ ২০২০: সামাজিক দায়বদ্ধতা, বাজেট কমিয়ে দুঃস্থদের পাশে তেলেঙ্গাবাগান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2020 05:13 PM (IST)

করোনা আবহে উৎসবের মেজাজ শহর জুড়ে। পঞ্চান্ন বছরে পা দিল তেলেঙ্গাবাগান। প্রতিমা ও মণ্ডপ দুইয়েই এবার সাবেকিয়ানার ছোঁয়া। তবে এবার পুজোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে পুজো কমিটি। আর তাই বাজেটে এবার অনেকটাই কাটছাঁট। পুজো বাজেটের ৭০ ভাগই তুলে দেওয়া হয়ছে আমফান বিধ্বস্ত মানুষদের হাতে। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ক্ষেত্রেও ব্যয় করা হয়েছে এই টাকা। বাজেটের ৩০ ভাগ খরচ করে হয়েছে এবারের পুজোয়।