শারদ আনন্দ ২০২০: নবমী সকালে একডালিয়া এভারগ্রিনে পুজো দিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 11:09 AM (IST)

আজ নবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো। কোথাও হোম, কোথাও হবে ফল বলি। পুজো শুরুর সময় যেমন সংকল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। একডালিয়া এভারগ্রিনে সকাল থেকেই শুরু হয়েছে নবমী পুজো। পুরোহিতরা সকাল থেকে পুজো প্রস্তুতিতে ব্যস্ত। সকাল ১১ টা নাগাদ যজ্ঞ হবে সেখানে। পুজোয় বসেছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নিজেও। ঐতিহ্য বজায় রেখেই এবার তৈরি হয়েছে একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ এবং মাতৃপ্রতিমা।