শারদ আনন্দ ২০২০: উমা বিদায়ের আগে নবমীর দুপুরে শোভাবাজার রাজবাড়িতে জমাটি আড্ডা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 04:19 PM (IST)

রাত পোহালেই উমা বিদায়। তাই নবমীতে বাংলাজুড়ে শেষ মুহূর্তের পুজো উন্মাদনা। শহরের একাধিক প্যান্ডেলে যেমন চলছে বিধি মেনে প্রতিমা দর্শন, তেমন বনেদি বাড়ির অন্যতম পুজো শোভাবাজার রাজবাড়িতে চলছে পারিবারিক আড্ডা। পরিবারের অন্দরমহল ঘুরে সেই ছবি এবিপি আনন্দের পর্দায়। একই চিত্র দেখা গিয়েছে দক্ষিণ কলকাতার রাজডাঙা নব উদয় সঙ্ঘের মণ্ডপেও। সেখানেও করোনা বিধি মেনে ঠাকুর দেখা চলছে।