শারদ আনন্দ ২০২০: সাবেকি বদলে নতুনত্ব! নেপথ্যের শিল্পী অশোক গুপ্তকে শ্রদ্ধা জগৎ মুখার্জি পার্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2020 04:30 PM (IST)

নবমীর সকালে বিশেষ পুজো, হোম-আহুতির পর চলছে প্যান্ডেলে-প্যান্ডেলে ঠাকুর দেখা। তবে মাথায় অবশ্যই রাখতে হয়েছে করোনা বিধি। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো ঘুরল এবিপি আনন্দ। এই পুজোয় তারা শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী অশোক গুপ্তকে। ১৯৫৯ থেকে ১৯৭৫, এই দীর্ঘ ১৬ বছর পুজো রুপায়নের দায়িত্বে ছিলেন এই শিল্পী। তিনিই এই পুজোর সাবেকি ঘরানা ভেঙে নতুনত্ব এনেছিলেন।