বাড়ির ছাদে পিকনিক, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩
souravp@abpnews.in | 05 Jan 2020 04:33 PM (IST)

দঃ ২৪ পরগনার উস্তিতে বাড়ির ছাদে পিকনিক। পাশ দিয়ে গিয়েছে বিদ্যুতের তার। পিকনিক চলাকালীন বিদ্যুতের তার ধরেন একজন। বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও ২ জন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু-সহ ৩ জনের মৃত্যু।