লকডাউন কার্যকর করতে সোনারপুরে নজরদারি চালাচ্ছে ড্রোন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2020 02:58 PM (IST)

সোনারপুরের কালিকাপুর এবং বৈকুণ্ঠপুর এলাকায় লকডাউন সফল করতে তৎপর পুলিশ। ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে নজরদারি। প্রয়োজন ছাড়া গাড়ি চলাচল রুখতে চলছে নাকা তল্লাশিও। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বেরোতে নিষেধাজ্ঞা পুলিশের।