আমতা স্টেশনে রেল অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
souravp@abpnews.in | 16 Dec 2019 11:12 AM (IST)

জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ। হাওড়ার আমতা স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা থেকে রেললাইন অবরোধ শুরু হয়। তার জেরে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ। আমতার কলাতলা ও ছোট পোল এলাকায় রাস্তা অবরোধ। হাওড়া-আমতা রোডে যান চলাচল বন্ধ।