আসানসোলে বিধংসী আগুনে পুড়ে ছাই রাস্তার ধারের ১৪টি দোকান
souravp@abpnews.in | 07 Feb 2020 10:21 AM (IST)

আসানসোলের হিরাপুরে রাস্তার ধারে দোকানে বিধংসী আগুন। পুড়ে ছাই ১৪টি দোকান। গতকাল রাত ২টো নাগাদ বার্নপুর আপার রোডে একটি দোকানে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। একে একে গ্রাস করে নেয় আরও ১৩টি দোকান।সবকটি দোকানই পুড়ে যায়। দমকলের ৪টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।