বিহার থেকে উদ্ধার নিখোঁজ দুর্গাপুরের বেসরকারী কারখানার আধিকারিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2020 12:58 PM (IST)

বিহার থেকে উদ্ধার নিখোঁজ দুর্গাপুরের বেসরকারী কারখানার আধিকারিক| তিন দিন আগে তিনি শপিং মল থেকে নিখোঁজ হয়ে যান| পরিবারের বয়ানের ভিত্তিতে খোঁজ খবর শুরু করে পুলিশ| পুলিশ সূত্রে খবর, পারিবারিক গন্ডগোল বা ব্যবসায়িক সমস্যার কারণে নীতি নিজেই চলে গিয়েছিলেন| গতকাল গভীর রাতে তাঁকে উদ্ধার করে পুলিশ ও দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়|