'মুখ্যমন্ত্রী তাড়িয়ে দেননি, আমিও ছাড়িনি', ধোঁয়াশা জিইয়ে রেখে বললেন Subhendu
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2020 06:45 PM (IST)

আমি এখনও একটি দলের সক্রিয় সদস্য। আমি এখনও মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী Mamata Banerjee আমায় মন্ত্রী রেখেছেন। মুখ্যমন্ত্রীও আমায় তাড়াননি, আমিও ছাড়িনি। আমি যে পদগুলিতে আছি, সব নির্বাচিত, মনোনীত নয়। নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ আমরা করি না। আমি যা করেছি তা পেশা নয়, নেশা। আমি এক-দুদিনের লোক নই, বসন্তের কোকিল নই আমি। আমি করোনাতে থাকি, উমপুনে থাকি। Nandigram করা লোক আমি, ঝড়ের হাওয়ায় উড়িয়ে দেওয়া অত সহজ নয়। আমরা মাঠে থাকি, ঘরে নয়। আমরা প্রত্যেকটা ঘরে আছি। প্রত্যেক মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠব আমরা, আশাবাদী Subehndu Adhikari।