কেশপুর থেকে উদ্ধার প্রচুর বোমা, প্রকাশ্যে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2020 09:50 PM (IST)

বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যুর তদন্তে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে উদ্ধার প্রচুর বোমা। স্থানীয় তিন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় শুরু চাপানউতোর। বিজেপির দাবি, ঘটনায় প্রকাশ্যে শাসকের কোন্দল। মানতে নারাজ তৃণমূল শিবির।