দেখে নিন, পেঁয়াজের দাম নিয়ে ভাইরাল হওয়া মিমগুলি!
Web Desk, ABP Ananda | 03 Dec 2019 12:19 PM (IST)
পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের হেঁসেলে পেঁয়াজ এখন মহার্ঘ্য। পেঁয়াজ আর আপেলের দাম ঘোরাফেরা করছে আশেপাশেই। তাই নিয়ে মশকরাও করছেন অনেকে।
কলকাতা: পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের হেঁসেলে পেঁয়াজ এখন মহার্ঘ্য। পেঁয়াজ আর আপেলের দাম ঘোরাফেরা করছে আশেপাশেই। তাই নিয়ে মশকরাও করছেন অনেকে। দাম নিয়ে সকলের কপালে ভাঁজ পড়লেও, এই নিয়ে নানারকম মিম ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নজরে আসছে নানারকম মিম। সেইসব মিমে পেঁয়াজের সঙ্গে তুলনা চলছে দামী ফল, দ্রব্য, এমনকী গয়নারও! দেখুন, টাকা ফেলে কীভাবে পেঁয়াজ কুড়িয়ে নিচ্ছেন একজন। এটা নেহাতই মিম। কিন্তু এমন ঘটনা সত্যি সত্যিই ঘটেছে বাংলায়। ক্যাশবাক্স ছেড়ে দোকান থেকে পেঁঁয়াজ চুরি করে চম্পট দিয়েছে চোর। বাড়িতে ভাতের পাতে একটু কাঁচা পেঁয়াজ চাইলে কী পরিণতি হতে পারে দেখুন এই মিমে। স্ত্রী বায়না ধরেছেন, কোনও দামী জায়গায় বেড়াতে নিয়ে যেতে! এই মিমগুলিও দেখুন।