রাশিয়ায় জরুরি অবতরণের আগেই বিমানে আগুন, মৃত অন্তত ৪১, আহত ১১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2019 07:00 AM (IST)

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় দুই শিশু সহ অন্তত ৪১ জন যাত্রীর মৃত্যু। রুশ বিমান সুপার জেট-১০০ মস্কোর সেরেমেতেভো বিমানবন্দর থেকে ওড়ার পরেই দুর্ঘটনায় পড়ে। এরপর জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত ১১। দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৭৮জন আরোহী ছিলেন। কী কারনে বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিলো বা কীভাবে তাতে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।