৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কাল রাজ্যের ৯টি আসনে ভোট গ্রহণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2019 11:18 PM (IST)

৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কাল রাজ্যের ৯টি আসনে ভোট গ্রহণ। ১৭ হাজার ৫৮ বুথের প্রত্যেকটিতেই থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতার দুই আসনের পাশাপাশি কাল ভোট হবে কলকাতা লাগোয়া যাদবপুর ও দমদমে। গত লোকসভা নির্বাচনে এই চারটি আসনই ছিল তৃণমূলের দখলে।