✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

প্রেমিকার সঙ্গে ঝগড়া, সোশ্যাল নেটওয়ার্কে লাইভ আত্মহত্যা, ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  12 Jul 2018 05:18 PM (IST)
ABP News

বারুইপুর:  এক মাসের ফারাকে, দক্ষিণ চব্বিশ পরগনায় ফের সোশাল নেটওয়ার্কে লাইভ আত্মহত্যা!!


সোনারপুরের পর এবার বারুইপুরের সালেপুরে। ঘর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ। মৃত সুরজ রায়, পদ্মপুকুর মধ্যবিদ্যালয়ের ছাত্র ছিল।


 


মৃতের পরিবার সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা অষ্টম শ্রেণির এক কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে যায় সুরজ। এরপর সেই কিশোরীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও চ্যাট করে। চ্যাটের মধ্যে দু’জনের ঝগড়া হয়। তারপরই লাইভে আত্মহত্যা।


 


কিশোরীর মারফত খবর পেয়ে সুরজের কয়েকজন বন্ধু বাড়িতে এসে ঘটনার কথা জানায়। ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় সুরজের ঝুলন্ত দেহ।বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।


আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ওই ছাত্রীর বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।


গত মাসেই সোনারপুরে, প্রেমিকের সঙ্গে লাইভ চ্যাট চলাকালীন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মঘাতী হন বলে অভিযোগ ওঠে। এবার সেই ঘটনা বারুইপুরে।


 


মা ও ছেলের সংসার। মা আয়া সেন্টারে কাজ করেন। একটা ছোট ঘর ভাড়া দিয়ে কিছু টাকা আসে। তা দিয়েই চলত সংসার। ছেলেকে হারিয়ে শোকে পাথর মা। জেলায় ফের একই ধরনের ঘটনায়, উদ্বিগ্ন প্রশাসন।


 


 

  • হোম
  • Video
  • রাজ্য
  • প্রেমিকার সঙ্গে ঝগড়া, সোশ্যাল নেটওয়ার্কে লাইভ আত্মহত্যা, ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.