রাতের কলকাতায় হেনস্থার শিকার অভিনেতা, জিতু কামালকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ এক মত্ত গাড়িচালকের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2019 07:27 AM (IST)

এবার রাতের কলকাতায় হেনস্থার শিকার অভিনেতা। পঞ্চসায়র থানা এলাকার ঘটনা। অভিনেতা জিতু কামালের অভিযোগ, এক মত্ত গাড়িচালক তাঁকে গালিগালাজ করে খুনের হুমকি দিয়েছেন। তাঁর অভিযোগ, পুলিশ এলেও কোনও ব্যবস্থা নেয়নি।