প্রায় আড়াই মাস পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কত হল জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2018 10:05 AM (IST)

প্রায় আড়াই মাস পর ফের আশির ঘরে পেট্রোল।
আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮০ টাকা। ডিজেল ৭১ টাকা ৩১ পয়সা। মে মাসের ২৯ তারিখ শেষবার আশির ঘরে ছিল পেট্রোল। সেদিন পেট্রোলের দাম ছিল লিটারে ৮১ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম হয়েছিল ৭১ টাকা ৮৬ পয়সা। এরপর প্রায় আড়াই মাস ৮০টাকার নীচে থাকলেও ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম।