প্রচারের সময় কেজরিওয়ালকে চড় এক ব্যক্তির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2019 12:27 AM (IST)

নয়াদিল্লি লোকসভা কেন্দ্রে প্রচারের সময় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গাড়ির বনেটের ওপর উঠে সপাটে চড় এক ব্যক্তির। আম আদমি পার্টির অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিজেপি। কেন্দ্রের শাসকদল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।