বাংলাদেশে আওয়ামি লীগের নজিরবিহীন জয়, সরকার গড়ার পথে হাসিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2018 03:18 PM (IST)
বাংলাদেশে আওয়ামি লিগের নজিরবিহীন জয়। চতুর্থবারের জন্য সরকার গড়তে চলেছেন শেখ হাসিনা। ২৯৯-টির মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। ২৯৮-এর মধ্যে আওয়ামি লিগের দখলে ২৮৮ আসন। বিরোধী জোট ঐক্য ফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। এই ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধী জোট।