তৃণমূল বনাম তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2018 09:11 PM (IST)

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূমের লোকপুর থানার আলিওর গ্রাম। ঘরছাড়াদের গ্রামে ফেরার পরই হামলার অভিযোগ। বোমাবাজিতে আহত বেশ কয়েকজন মহিলা। ঘটনায় খয়রাশোল ব্লক তৃণমূল সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির মধ্যে দ্বন্দ্ব চরমে।