বাজেট নাগরিক-বান্ধব, উন্নয়ন-বান্ধব ও ভবিষ্যৎমুখী: প্রধানমন্ত্রী মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2019 03:51 PM (IST)
বাজেটকে নাগরিক-বান্ধব, উন্নয়ন-বান্ধব ও ভবিষ্যৎমুখী হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, তাঁর সরকার যে নীতি অবলম্বন করেছে, তাতে দেশের গরিব মানুষকে শক্তিশালী করে তুলবে। গরিব মানুষরাই দেশের উন্নয়নে সামিল হবেন। মোদি জানান, এবারের বাজেটে কৃষি ক্ষেত্রে পরিকাঠামোগত সংস্কার করা হয়েছে।