প্রভাবশালীদের সাহায্যে পৈলানের বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে, সন্দেহ সিবিআইয়ের, অপূর্ব সাহাকে দফায় দফায় জেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2019 10:57 PM (IST)

পৈলানকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, প্রভাবশালীদের সাহায্যেই পৈলানের বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। ধৃত পৈলান কর্তা অপূর্ব সাহাকে দফায় দফায় জেরা। আগামীকাল তাঁকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিয়ে যাওয়া হতে পারে।