ভোটারদের মনে আস্থা ফেরাতে জেলায় জেলায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর, জওয়ানরা কথা বলেন বাসিন্দাদের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2019 04:48 PM (IST)

ভোটের আগে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বীরভূম, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় গতকাল থেকে এরিয়া ডমিনেশনে নেমেছেন জওয়ানরা। আন্তঃরাজ্য সীমানায় চলছে নাকা তল্লাশি।