৬টি ভাষায় সুপ্রিম কোর্টের রায়: কেন নেই বাংলা? বিধানসভায় আলোচনা নিয়ে কং-তৃণমূল হাতাহাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2019 12:55 PM (IST)

কংগ্রেস ও তৃণমূল বিধায়কের বচসা ঘিরে বিধানসভায় তুলকালাম। সুপ্রিম কোর্টের রায় এবার থেকে ৬টি ভাষায় মিলবে। কেন বাংলায় তা পাওয়া যাবে না, এই প্রশ্ন তুলে আজ অধিবেশনের শুরুতেই এনিয়ে আলোচনা করতে চান কংগ্রেসের আব্দুল মান্নান। অধ্যক্ষ আলোচনার প্রস্তাব খারিজ করে দেন। এরপর বিধানসভায় মাত্র চারজন মন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। তা নিয়ে চিত্কার শুরু হয়। মনোজ চক্রবর্তী অধ্যক্ষের আসনের দিকে এগিয়ে গেলে, তাঁকে বাধা দেন তৃণমূলের এক বিধায়ক। কংগ্রেস বিধায়কের সঙ্গে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর দুই দলের অন্য সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।