আজ অমেঠি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করবেন রাহুল গাঁধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2019 11:18 AM (IST)

আজ উত্তরপ্রদেশের অমেঠি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ করবেন রাহুল গাঁধী। হেলিকপ্টারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কংগ্রেস সভাপতি। মনোনয়ন পেশের আগে হবে রোড শো। কর্মী ও সমর্থকদের নিয়ে রোড শোয়ের পর অমেঠির জন্য মনোনয়ন দাখিল করবেন রাহুল। এর আগে কেরলের ওয়ানাড থেকে মনোনয়ন পেশ করেন রাহুল। এরপর বিহারের কাটিহার ও পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নির্বাচনী সভা করবেন রাহুল