প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের, রিপোর্ট তলব কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2019 11:30 PM (IST)

প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। ডায়মন্ডহারবারের গুরুদাসনগরে সিপিএমের প্রচার মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। রিপোর্ট তলব কমিশনের।