নয়াবাদে সিপিএম কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Apr 2016 09:18 AM (IST)

নয়াবাদের ভগৎ সিংহ কলোনিতে সিপিএম কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাত ২টো নাগাদ সিপিএম কর্মী বিভান রায়ের বাড়িতে স্থানীয় তৃণমূলকর্মীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ভস্মীভূত বাড়ির একাংশ। পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের। ঘটনা জানা নেই, পুলিশ ব্যবস্থা নিক, দাবি তৃণমূল নেতৃত্বের।