সরকারের উপর চাপ বাড়িয়ে ফের পথে মোর্চা, একাধিক জায়গা থেকে মিছিল,সতর্ক প্রশাসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2017 12:39 PM (IST)

সরকারের উপর চাপ বাড়িয়ে ফের পথে মোর্চা। দার্জিলিঙের একাধিক জায়গা থেকে মিছিল। চকবাজারে জমায়েতের পর জেলা শাসকের দফতরে হয়ে মিছিল যাবে গুরঙ্গের বাড়ি পাতলেবাসে। মোর্চার মিছিলকে ঘিরে সতর্ক প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের নজরদারি।
এদিকে, আজও শিলিগুড়ির সিকিম জাতীয় পরিবহণ বাসস্ট্যান্ড থেকে সিকিমগামী বাস ও গাড়ি চলাচল বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের আসতে নিষেধ করে বাসস্ট্যান্ডে বিজ্ঞপ্তি জারি করেছে সিকিম সরকার।
এদিকে, আজও শিলিগুড়ির সিকিম জাতীয় পরিবহণ বাসস্ট্যান্ড থেকে সিকিমগামী বাস ও গাড়ি চলাচল বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের আসতে নিষেধ করে বাসস্ট্যান্ডে বিজ্ঞপ্তি জারি করেছে সিকিম সরকার।