বিজ্ঞাপনে নেতার ভূমিকায় ধোনি, ছুটি কাটাতে যাচ্ছেন আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2019 01:22 PM (IST)
কয়েকদিন ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই নেতার বেশে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। তবে সত্যিকারের নেতা নয়। একটি বিজ্ঞাপনে নেতার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মুম্বইতে ওই বিজ্ঞাপনের শ্যুটিং হয়। অন্যদিকে অবসর নিয়ে এখনও মুখ খোলেননি ধোনি। আগামী ২ দিনের মধ্যেই ছুটি কাটাতে আমেরিকা যাচ্ছেন তিনি