ছল-চাতুরির আশ্রয় নেওয়ার জন্যই বারবার কমিশনের কাছে যাচ্ছে বিজেপি, কমিশনের সঙ্গে কথা বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়, পাল্টা মুকুল রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Mar 2019 01:57 PM (IST)

উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে, নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কমিশনের সঙ্গে কথা বলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান যে নির্বাচনে ছল-চাতুরির আশ্রয় নেওয়ার জন্যই বারবার কমিশনের কাছে যাচ্ছে বিজেপি। তৃণমূল ভয় পেয়েছে, পাল্টা মুকুল রায়।