দীপাবলিতে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা যোগী আদিত্যনাথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2018 10:24 PM (IST)

ভোটের আগে হিন্দুত্ব হাতিয়ার। রাম মন্দির হল না, কিন্তু দীপাবলিতে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। এদিন অযোধ্যায় মহাসমারোহে দীপ্তোৎসব পালন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই, ফৈজাবাদের নাম বদলের ঘোষণা। রাজা দশরথের নামে মেডিক্যাল কলেজ ও রামের নামে বিমানবন্দর তৈরিরও ঘোষণা করেন তিনি। বলেন, অযোধ্যা আমাদের সম্মান ও ঐতিহ্যের প্রতীক। এদিনের উৎসবে প্রধান অতিথি দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং-সুক। ভারতীয় পোশাকে শাড়ি পড়ে আরতি করেন তিনি। সরযূ ঘাটের পাড়ে জ্বালানো হয় ৩ লক্ষ প্রদীপ। এরই পাশাপাশি বারাণসীর দশাশ্বমেধ ঘাটেও চলল প্রথামাফিক আরতি।