ফের কলকাতায় উদ্ধার জাল নোট, গ্রেফতার এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2019 12:03 PM (IST)

ফের কলকাতায় উদ্ধার জাল নোট। গ্রেফতার এক। গতকাল সন্ধে ৬টা নাগাদ এন্টালি থানা এলাকায় মৌলালির কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। হাতেনাতে গ্রেফতার করে তোফাজুল হক নামে এক জাল নোট পাচারকারীকে। মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ২ হাজার টাকার। এর আগে দীপক মণ্ডল নামে এক জাল নোট পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।তাকে জেরা করেই তোফাজুলের সন্ধান মেলে।