বিহার ও অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, অন্তত ১৬৬ জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2019 11:02 AM (IST)

বিহার ও অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। দুই রাজ্যে এখনও পর্যন্ত ১৬৬ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত প্রায় ১ কোটি ১১ লক্ষ মানুষ। বিহারে ১২টি জেলায় বন্যা দুর্গতর সংখ্যা ৭৩ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ১০২ জনের। সীতামারি ও দ্বারভাঙা জেলায় ত্রাণ শিবির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অসমে বন্যায় মৃতের সংখ্যা ৬৪। ৩৩টির মধ্যে ১৮টি জেলার প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ মানুষ বন্যা কবলিত।