গোয়ায় কংগ্রেসের সংকট বাড়ালেন দলের বিধায়করা, ১৫ জন কংগ্রেস বিধায়কের ১০ জনেরই বিজেপিতে যোগদানের সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2019 11:57 AM (IST)

কর্ণাটকের পর এবার গোয়া। কংগ্রেসের সংকট বাড়ালেন দলের বিধায়করা। ১৫ জন কংগ্রেস বিধায়কের ১০ জনেরই বিজেপিতে যোগদানের সম্ভাবনা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সহ ১০ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের আজই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করার সম্ভাবনা।