ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩১৮ রানে জয় ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2019 10:31 AM (IST)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩১৮ রানে জয় ভারতের। ৭ উইকেটে ৩৪৩ রানে এদিন ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন রাহানে। হনুমা বিহারী করেন ৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। ৭ রানে ৫ উইকেট নেন বুমরা। ইশান্ত শর্মা নেন ৩ উইকেট।